
মহামারি করোনা উপসর্গ নিয়ে উত্তরার রিজেন্ট হাসপাতালে আজ না-ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সাংবাদিক হুমায়ন কবীর খোকন।
তিনি জাতীয় পত্রিকা “দৈনিক সময়ের আলো’র” নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য।
তাঁর মৃত্যুতে চট্টবাংলা পরিবার’র গভীর শোকাহত। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য তিনিই মরণব্যাধী করোনা যুদ্ধে নিহত প্রথম সাংবাদিক।

চট্টবাংলা অনলাইন নিউজ পোর্টাল